কোম্পানীগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে কৃষি জমি ! 

স্টাফ রিপোর্টারঃ-সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর ইজারা বহির্ভূত বালু উত্তোলন বন্ধের সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও উপজেলার মধ্য রাজনগর ও ঢালারপাড় গ্রামের মধ্যবর্তী ধলাই নদীর ঢালার মুখ অংশ হতে প্রকাশ্য দিবালোকে এবং রাতের আঁধারে বালু লুটের মহোৎসব চলছে।

বালু দিয়ে কৃষি জমি ভরাট

সরেজমিনে গিয়ে জানা গেছে, ধলাই নদীতে বালু লুট করছে এলাকার ২৮ সদস্যের একটি প্রভাবশালী চক্র। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু তুলছে। রাতের আধারে ট্রাক্টর দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে এবং মিনি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে নিকটস্থ কৃষি জমিতে মজুদ করা হচ্ছে। এতে করে বালু মজুদ অংশের কৃষি জমি আনাবাদী হয়ে পড়ছে।

স্থানীয় মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে দুলাল মিয়ার জানায়, মধ্য রাজ নগর গ্রামের
মনফর আলী ভোলাইর ছেলে ফয়জুর রহমান ফজির ও স্থানীয় ওয়ার্ড সদস্য, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুক মিয়ার নেতৃত্ব ২৮ জনের একটি শক্তিশালী সিন্ডিকেট এই বালু উত্তোলন করা আসছে।

এই মেশিন দিয়ে বালু উত্তলন করা হচ্ছে

অবৈধ ভাবে বালু উত্তোললের বিষয়টি স্বীকার করে ইউ/পি সদস্য মাসুক মিয়া বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কে বা কারা এখান থেকে বালু উত্তোলন করছে তা আমি জানি না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, এ বিষয়টি সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।’

এই সংবাদটি 388 বার পঠিত হয়েছে