“দোয়ারাবাজারে “৪র্থ ডিজিটাল বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান,,

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ ২০২০ উপলক্ষে যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্যও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার বেলা ২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাছিনাকে অভিনন্দন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেলিম হায়দার, উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার মো. নুরুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, কৃষিবিদ শেখ মো. মহসিন,ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধুর সম্মানে এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন উজেলায় কর্মরত সকল অফিসের নেতৃবৃন্দ।

এই সংবাদটি 242 বার পঠিত হয়েছে