তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ আটক

 

তাহিরপুর প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় মদের চালান আটক করে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)

বিজিবি তথ্যসুত্রে জানাযায় চারাগাঁও বিওপির টহল দল (১১,ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৫/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ৪০বোতল ভারতীয় মদ আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক মোঃমাকসুদুল আলম নিশ্চিত করে জানান
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি 169 বার পঠিত হয়েছে