চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুর রহমানের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সোহেল মিয়াঃ :দোয়ারা বাজার উপজেলার নরসিংপুরে নির্বাচনের আগাম গণসংযোগ ও প্রচারনা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বইছে নির্বাচনী হাওয়া।

শুক্রবার (১১ডিসেম্বর) নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুর রহমান নরসিংপুর বাজারে গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করেন, সভায় এলাকার সকল জনসাধারণ, ঐক্যজোট হয়ে তার নির্বাচন করবে বলে আসস্ত করেছে।

ইউনিয়নের সর্বস্তরের জনগনের ডাকে নির্বাচনী গনসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি, সেখানে সবাই দলবল নির্বিশেষ রফিকুর রহমানের নির্বাচন করবে বলে একমত পোষন করেছে।

সভায় রফিকুর রহমান বলেন আমি ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থেকে কাজ করতে চাই, এছাড়াও তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া,ভালবাসা ও সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন আপনাদের সহযোগিতা নিয়ে, মাদক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন উপহার দেওয়ার লক্ষ্যে, দোয়া এবং নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ইউনিয়নবাসীকে আহবান করছেন
চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুর রহমান।

এই সংবাদটি 317 বার পঠিত হয়েছে