সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ মহিলা কোরআন শিক্ষা কেন্দ্রের পরিচালক ক্বারীয়া জাকিয়া সুলতানা মনির সভাপতিত্বে ও এম.আর. তালহা’র সঞ্চালনায় আজ ১১ই ডিসেম্বর শুক্রবার এক আলোচনা সভা ও চাদর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্যা সেলিনা আবেদিন, সুনামগঞ্জ মৎস্যজীবি লিগের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবু, সিরাজুল ইসলাম শ্যামল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,সুনামগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক মাসুক আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি মহিবুর রেজা টুনু, সমাজ সেবক নাজমুননাহার, প্রমুখ। বক্তারা এরকম মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোগতাদেরকে মোবারকবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। দুই মাস আগে শুরু হওয়া কোরআন প্রশিক্ষণ কার্যক্রমে মাদীনাতুল খাইরী ইউকের সম্মানিত চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ সাহেব ছাত্রদের শিক্ষা সামগ্রী দিয়েছেন এবং আগামীতেও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন ।আল্লাহ তায়ালার শোকরিয়া ও সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মহিলা কোরান প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক কারিয়া জাকিয়া সুলতানা মনি বলেন সবার সহযোগীতা ও দোয়া থাকলে আমি এ প্রতিষ্টানকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই ,মহিলাদের মাঝে কোরানের শিক্ষা দিয়ে আলোকিত করতে চাই।
সিরাজুল ইসলাম শ্যামল
১১,১২,২০






