সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীরআলম রাসেল জনসাধারণের ভালোবাসা প্রত্যাশী।

জাহাঙ্গীর আলম মেহেদী –
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক চেয়ারম্যান মরহুম বদিউল আলম চেয়ারম্যান এর নাতি জাহাঙ্গীর আলম রাসেল।

নতুন সমীকরণ তৈরী হতে পারে ইসলামপুর ইউনিয়নে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও শিক্ষানবিশ আইনজীবী (সুনামগঞ্জ জেলা বার)।

দীর্ঘদিন থেকে সামাজিক কার্যক্রম করে এলাকায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ইউনিয়ন বাসী মনে করেন উনার মাঝেই যেনো বদিউল আলম চেয়ারম্যান এর প্রতিচ্ছবি ফুটে উঠছে। বিশেষ করে স্থানীয় পরিবার কল্যাণ কেন্দ্র খোলা প্রসংগে আন্দোলন, তাছাড়া NGO এর মাধ্যমে বীজ,বৃক্ষরুপন কর্মসূচি ১নংইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাস্তবায়নে মূখ্য ভুমিকা পালন সহ সমাজকে ঐক্যবদ্ব করতে সবসময় সমাজ সচেতনতা মূলোক কার্যক্রম করতে সোচ্চার ও সচেষ্ট থাকা এবং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এফ আই ভি ডি বি এর মাধ্যমে শিক্ষার আলোয় আলোকিত করতে চেষ্টাও স্যানিটেশন বিতরনে জনগনের নজর কেড়েছেন তরুন এই আইনজীবি ও সামাজসেবক।

পারিবারিক ভাবে আলোচনায় জানা যায় বদিউল আলম চেয়ারম্যান এর পরিবারের মধ্যে জাহাঙ্গীর আলম রাসেল কে প্রার্থী করা হচ্ছে এই নির্বাচনে। তারা আরও জানান দীর্ঘদিন অপেক্ষা করেও যখন ছনবাড়ী টু ফকিরটিলা রাস্তা স্থানীয় অবকাঠামো উন্নয়ন না করায় এইবার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ইসলামপুর ইউনিয়নের অধিকার আদায়ে সকলের দোয়া চেয়েছেন পরিবারের লোকজন।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম রাসেল কে ফোন করলে তিনি জানান সুষ্ট নির্বাচন হলে এবং জনগনের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি প্রস্তুত আছেন সমাজের উন্নয়নে কাজ করতে। অবহেলিত সমাজকে এগিয়ে নিয়ে যেতে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন এই তরুন

এই সংবাদটি 178 বার পঠিত হয়েছে