পরিকল্পনামন্ত্রীর আগমন উপল‌ক্ষে, জেলার প্রবেশ পথ গো‌বিন্দগ‌ঞ্জ থে‌কে সুনামগঞ্জ পর্যন্ত সাজসাজ রব

 

জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ থে‌কেঃঃ সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে সুধী সমাবেশে অংশগ্রহন করতে শনিবার (১২ ডিসেম্বর ) সুনামগঞ্জে আসছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। বেলা সা‌ড়ে ১১টায় তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ নিজ হিজল বাড়িতে এসে পৌঁছবেন।

এরপর জেলা পরিষদ ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ আব্দুজ জহুর ব্রীজ সংলগ্ন পশ্চিমের মাঠে (ইজতেমা মাঠ) সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে এক সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন।এতে সুনামগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা যায়। আরও জানা যায় এই সুধী সমাবেশে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এর আ‌গে সুনামগ‌ঞ্জে আসার সময় জেলার প্রবেশ পথ ছাতক উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ প‌য়ে‌ন্টে ও জাউয়াবাজার এলাকায় পৃথক দু”‌টি পথ সভায় মি‌লিত হ‌বেন ব‌লে স্থানীয় আওয়ামীলীগ সু‌ত্রে জানা‌গে‌ছে।
এছাড়াও মন্ত্রীর নির্বাচ‌নি এলাকা দ‌ক্ষিণ সুনামগঞ্জ‌ের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন ব‌লে এক‌টি সু‌ত্রে জানা‌গে‌ছে। এর পর ঐদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করবেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এদি‌কে, পরিকল্পনামন্ত্রীর আলহাজ্ব এমএ মান্নান এম‌পি ম‌হোদ‌য়ের আগমন উপলক্ষে সুনামগ‌ঞ্জ জেলার প্রবেশ পথ ছাতক উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ প‌য়ে‌ন্টে থে‌কে শুরু ক‌রে ছাতক উপ‌জেলার বড়কাপন প‌য়ে‌ন্টে পর্যন্ত সাজসাজরব বিড়াজ কর‌ছে। ইতিমধ্যে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে গো‌বিন্দগঞ্জ প‌য়েন্টস্থ মু‌ক্তি‌যোদ্ধা চত্ব‌রে নির্মাণ করা হয়েছে বিশাল তোরণ।

এছাড়াও বিশেষ করে মন্ত্রীর নির্বাচ‌নি এলাকা দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর উপ‌জেলায় বি‌ভিন্ন ভা‌বে সাজসয‌্যাসহ সু‌ধি সমা‌বেশ সফলেএর ল‌ক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দ‌ক্ষিণ সুনামগ‌ঞ্জের প‌বেশ পথ পিটাপই রাস্থা থে‌কে শুরু ক‌রে সুনামগঞ্জ শহর পর্যন্ত নির্মাণ করা হয়েছে শতশত তোরণ। পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা। গত এক মাস ধরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভা করে আসছেন। এক কথায় পুরো জেলায় এখন সাজসাজ রব বিরাজ করছে।

এ ব্যপারে, ছাতক উপজেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান অ‌লিউর রহমান চৌধুরী বলেন, আমরা সুনামগঞ্জবাসী এর আ‌গেও অ‌নেক বড় বড় নেতা ও মন্ত্রী, এম‌পি পেয়েছি। ‌কিন্তু বর্তমান প‌রিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এম‌পি ম‌হোদ‌য়ের ম‌তো উন্নয়নবান্ধব ও সৎ, নিষ্ঠাবান এবং আস্থাশীল নেতা আমরা কখ‌নো পাইনি। হাওরের রাজধানী সুনামগঞ্জ জেলার ভাগ‌্য উন্নয়‌নের রূপকার এবং অসহায় কৃষক, শ্রমিক আপমজনতার গর্ব ও অহংকার আমা‌দের বর্তমান মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এম‌পি ম‌হোদয়কে ঘিরেই বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। আগামী ১২ ডিসেম্বর (শনিবার) অনু‌ষ্টিত সুধী সমাবেশ আমরা মাননীয় মন্ত্রী এম এ মান্নান এম‌পি ম‌হোদয়‌কে সংবর্ধনা দিব।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম বলেন, এম এ মান্নান জেলাবাসীর জন্য এক আশির্বাদপুষ্ট নাম। মন্ত্রী সাহেবের প্রতি আমাদের আস্থা খুব বেশি বলেই আমরা তাঁকে ঘিরে দীর্ঘ দিন ধ‌রে কাজ করে যা‌চ্ছি। আমরা আওয়ীলীগের একনিষ্ঠকর্মী। মান্নান সাহেব আমাদের আস্থার প্রতীক। মন্ত্রীর দিক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ অনেক দূর এগিয়ে যাবে।

পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেন, আওয়ামীলীগকে নিয়ে আমরা সব সময়ই সক্রিয়। এখন একটু বেশিই সক্রিয়। নানান ইস্যুতে নেতাকর্মীরা মান্নান স্যারকে কেন্দ্র করে মাঠে কাজ করছে। আওয়ামীলীগ সাধারণ মানুষের সংগঠন। উন্নয়নের সংগঠন। মান্নান স্যারের প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলায় নানান উন্নয়ন হওয়ায় নেতারা তাঁকে ঘিরে নানান কর্মসূচি পালন করছে। আমরাও তাদের সাথে একাত্মতা পোষণ করে মাঠে কাজ করছি। এভাবেই পরিকল্পনা মন্ত্রীকে কেন্দ্র করে দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ আরো সামনে এগিয়ে যাবে ব‌লে আমরা আশা করছি। আগামী ১২ ডিসেম্বর শনিবার সুনামগঞ্জের সুধী সমাবেশে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান তি‌নি।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম বলেন, এম এ মন্নান আমাদের আস্থার প্রতীক। তাঁর প্রতি আমাদের অগাদ বিশ্বাস আর ভালোবাসা কাজ করে। মূলত, তাঁকে কেন্দ্র করেই আমরা এখন দিনরাত মাঠে কাজ করছি। আমরা আশাবাদী, এম এ মান্নানের যোগ্য নের্তৃত্বে ঐক‌্যবদ্ধ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অনেক দূর এগিয়ে যাবে।##

এই সংবাদটি 278 বার পঠিত হয়েছে