তৃতীয় চাইরগাঁও বাজার ক্রিকেটলীগ (সিবিসিএল) ২০/২১ আসরের উদ্ভোধন

 

সোহেল মিয়াঃ দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও বাজার ক্রিকেটলীগ( সিবিসিএল) ২০২০/২০২১ আসরের উদ্ভোধন হয়েছে।

আজ ১০(ডিসেম্বর) দুপুর ১১টায়।
চাইরগাঁও বাজার ক্রিকেটলীগ পরিচালনা কমিটির সদস্য সমরু মিয়ার সঞ্চালনায় ও পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে খেলা উদ্ভোধন শুরু হয়।
খেলা উদ্ভোধন করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পপতি হাজী স্বপন মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দোয়ারা বাজার উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাষ্টার মতক্কিন আলী।

এসময় উপস্তিত ছিলেন তৃতীয় চাইরগাঁও বাজার ক্রিকেটলীগ ( সিবিসিএল) এর স্থায়ী কমিটির সভাপতি আঃ সালাম, উপদেষ্টা মঈন উদ্দিন আহমদ, ডাঃ মঈনুল ইসলাম, নূরুল ইসলাম, আঃ ছাত্তার,মাস্টার সানুর আলী, ঈসরাইল আলী এবং নরসিংপুর ইউনিয়ন ক্রিকেটলীগ( এনসিএল) এর সভাপতি বকুল আহমদ,
এছাড়াও উপস্তিত ছিলেন খেলা পরিচালনার কমিটি ও খেলায় অংশগ্রহণকারী দলের মালিকগন সহ এলাকার অনেকেই।

এই সংবাদটি 300 বার পঠিত হয়েছে