দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পল্লী সমাজের মানববন্ধন,,

 

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সামনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উপলক্ষে পল্লী সমাজের মানববন্ধন।
বৃহস্পতিবার সকালে পল্লীসমাজ নেত্রী হারিছুন নেছার সভাপতিত্বে ও ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর ফিল্ড অফিসার রাশিদা বেগমের পরিচালনায়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উপলক্ষে নারীদের অধিকার আদায়ের জন্য এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনের প্রতিপাদ্য ছিল, কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দিবেই পাড়ি। এসময় উপস্থিত ছিলেন,
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র ডিএম মো. কায়েম উদ্দিন, পল্লী সমাজের সভা নেত্রী, নেহারুন নেছা, সিতারা বেগম, সমরুন নেছা, খাইরুন নেছা সহ অন্যান্য সদস্যরা।

এই সংবাদটি 221 বার পঠিত হয়েছে