বিশেষ প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে আবারো পূনরায় প্রার্থী টানা চার বারের কাউন্সিলর তাপস চৌধুরী নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বলছেন আপনারা আমাকে টানা চার বারের কাউন্সিলর নির্বাচিত করে চির ঋণী করেছেন। আপনাদের সেই ঋণ পরিশোধ করার সাধ্য আমার নেই, নেতৃত্ব দিতে নয় একজন সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
বুধবার নির্বাচনী প্রচারনা কালে কাউন্সিলর তাপস চৌধুরী সংবাদ কর্মীর এক প্রশ্নের জবাবে বলেন যে ওয়ার্ডবাসী বিগত ২২ বছরে টানা ৪ বার কাউন্সিল নির্বাচিত করেছেন সেই ওয়ার্ডবাসী আবারো নির্বাচিত করে ৭নং ওয়ার্ডবাসীর সেবক হয়ে পাশে থাকার সুযোগ করে দিবে। এবং আপনার সংবাদের মাধ্যমে ওয়ার্ডবাসীকে জানিয়ে দিতে চাই বিগত দিন গুলোতে আপনাদের কতটুকু সেবা প্রদান করতে পেরেছি আমি আপনাদের ছেলে- ভাই হিসাবে ভুল ত্রুটি ক্ষমা করে আগামী ১৬ জানুয়ারী পৌর নির্বাচনে আপনাদের সহযোগিতা পাবো বলে বিশ্বাসী প্যানেল মেয়র ৭ নং ওয়ার্ডের কাউন্সিল তাপস চৌধুরী।






