তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের সংসা বিলে অবৈধ মশারি নেটজালের বাঁধ উচ্ছেদ।।

 

আবু সায়েম, তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের সংসা বিলের চুনখলা নামক স্থান হতে,মাছের স্বাভাবিক চলাচলের জন্য ক্ষতিকর অবৈধ নেটজালের বাঁধ উচ্ছেদ করা হয়েছে।
আজ (০৯,ডিসেম্বর)তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নির্দেশে,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ কবির এর নেতৃত্বে কমিউনিটি গার্ডদের সহযোগিতায় অবৈধ মশারি নেটজালের বাঁধটি উচ্ছেদ করা হয়।

স্থানীয়দের তথ্যমতে জানাযায় টাঙ্গুয়ার হাওরের বাফার জোন বিলে অন্তর্ভুক্ত এই বিলটিতে স্থানীয় কিছু অবৈধ মৎস্য শিকারী অবৈধভাবে মশারি নেটজাল দিয়ে, মাছের চলাচলের পথে বিঘ্নিত করে মৎস্য আহরণের চেষ্টা করেছিল।

মশারি নেটজালের অবৈধ বাঁধটি উচ্ছেদ করার সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাবজাল হোসেন, কমিউনিটি গার্ড সুপারভাইজার বিল্লাল মিয়া প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন হাওরে অবৈধ মৎস্য আহরণ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদটি 207 বার পঠিত হয়েছে