“নৌকা প্রতীক নিয়ে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়তে চান আব্দুল হামিদ,,

 

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান দোয়ারাবাজার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ। তিনি
দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের মৃত্যু মো. মতি মিয়ার পুত্র। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
উন্নয়ন বঞ্চিত দোয়ারাবাজার সদর ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দোয়ারাবাজার সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
দলীয় বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বিজয়ের হতে পারেনি তিনি। সবসময় ইউনিয়ন বাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণেও সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে, দোয়ারাবাজার সদর ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতিকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে দোয়ারাবাজার সদর ইউনিয়ন বাসীর সেবা করতে চাই।

এই সংবাদটি 365 বার পঠিত হয়েছে