জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর মাতা মরহুমা জাহানারা বেগম চৌধুরী (৮৪) আর নেই। ইন্নালিল্লাহি—— রাজিউন। গত সোমবার বেলা ২ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা জাহানারা বেগম চৌধুরী। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় ছাতক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) প্রথম যানাজা এবং উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মরহুমার নিজ গ্রাম আমেরতল বাজার সংলগ্ন মাঠে ২য় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় যানাজা পূর্ব সময়ে বক্তব্য রাখেন, মরহুমার পুত্র সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ সামছুদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। যানাজায় ইমামতি করেন, হযরত মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। যানাজায় জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, ছাতকের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, গয়াছ আহমদ, আখলাকুর রহমান, মুরাদ হোসেন, মোজাহিদ আলী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ, ছাতক থানার ওসি নাজিম উদ্দিন, সাবেক ওসি মোস্তফা কামাল, প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, প্রাক্তন অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যক্ষ আব্দুস ছালাম আল মাদানী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যক্ষ আব্দুল আহাদ, জাপা’র সুনামগঞ্জ জেলা সেক্রেটারী আ.ন.ম ওহিদ কনা মিয়া, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, এড. রাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, নিজাম উদ্দিন বুলি, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, আমিরুল ইসলাম, জসিম উদ্দিন মাষ্টার, সাবেক চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আব্দুল খালিক, আলহাজ্ব নুরুল ইসলাম, আখলুছ মিয়া, আফজাল আবেদীন আবুল, ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, সাবেক ওসি মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফী, বিএনপি নেতা সৈয়দ তিতুমীর, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন, শামছুর রহমান শামছু, সামছুর রহমান বাবুল, মাওলানা আলী আজগর খান, মাওলানা ফজলুর রহমান, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, মুশাহিদ আলী, পীর মোহাম্মদ আলী মিলন, ছাব্বির আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা এম রশিদ আহমদ, মুহিবুর রহমান টুনু, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, কাওসার আহমদসহ আলেম-উলামা, ছাতক-দোয়ারাবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্থরের জনসাধারণ অংশ গ্রহন করেন। এদিকে মহিয়সী নারী জাহানারা বেগম চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে মাঠে উপজেলা স্বাস্থ্য ও প. প, কর্মকর্তা রাজীব চক্রবর্ত্তী, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, সনাতন ধর্মের নেতা প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, রবীন্দ্র কুমার দাস, মহন্ত কুমার রায়, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেকলীগ নেতা বাবুল রায়, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, যুবলীগ নেতা বিশ্বজিত ঘোষ, পীযুষ দাস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##






