দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা মৌলারপাড় গ্রামের চিহ্নিত অপরাধী খুনি,সন্ত্রাসী,চাঁদাবাজ রফিকুল ইসলাম উরুফে রুফু বাহিনীর বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বাংলাবাজার-হকনগর সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে নির্যাতিত নিপীড়িত এলাকাবাসী খন্ড খন্ড মিছিল সহকারে মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মহব্বত আলী,সুরুজ ভুঁইয়া, বিশিষ্ট মুরব্বী সাদেক মাষ্টার, মাতাব্বর আলী, আসাব উদ্দিন,আহাম্মদ আলী,সুরুজ মিয়া,সিদ্দিক আলী,মনির হোসেন, আল আমিন,তোতা মিয়া,আব্দুল করিম, ব্যবসায়ী আল আমিন,মানিক মিয়া,রমিজ উদ্দিন,আব্দুল্লাহ, জামিনা,হালিমা,রাশেদা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন মৌলারপাড় গ্রামের চিহ্নিত অপরাধী খুনি,সন্ত্রাসী,চাঁদাবাজ রফিকুল ইসলাম উরুফে রুফু বাহিনীর নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তাদের ভয়ে এলাকার নিরীহ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন।
ঐ রুফু বাহিনী ২০০৯ সালে মৌলারপাড় গ্রামের আবিদা হত্যা, ২০১৫ সালে তাদের আপন আত্বীয় রুবেল হত্যা,২০০৮ সালে মাওলানা ইউনুছের অংগহানী অতি সম্প্রতি মানিক মিয়া,তোতা মিয়া করিম ও আল আমিনের নিকট চাঁদা দাবী করায় চাঁদাবাজি মামলাসহ অসংখ্য মামলার আসামী। রুফু বাহিনীর অত্যাচার অতি সম্প্রতি জেলা পুলিশ সুপার বরাবরে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের গণস্বাক্ষর সম্ভলিত অভিযোগ দায়ের করা হয়।মামলা ও অভিযোগ দায়েরের কারণে বর্তমানে রুফু বাহিনী আরো বেপরোয়া হয়ে প্রকাশ্যে প্রাণনাশসহ বাড়ীঘর লুটপাট করার হুমকি ধমকি দিচ্ছে।আমরা রুফু বাহিনীর কবল থেকে মুক্তি চাই এবং দ্রুত গ্রেফতারপুর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।






