সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতার ইন্তেকাল।

নিজস্ব প্রতিনিধিঃ

ছাতক -দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা জাহানারা চৌধুরী ইন্তেকাল করেছেন। সোমবার দুপুরে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মংগলবার বিকাল ২ টায় ছাতক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) মরহুমার প্রথম যানাজা অনুস্টিত হবে। বিকেল সাড়ে ৪ টায় আমেরতল গ্রামের নিজ বাড়ীতে ২য় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন।

এই সংবাদটি 282 বার পঠিত হয়েছে