সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

 

আবু সায়েম ,তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় রাতের আঁধারে মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ ০৬ ডিসেম্বর রোজ রবিবার বেলা ১ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এর নেতৃত্বে রমিজ বিপনীস্থ দলীয় কার্যালয় এর সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গা চরম অন্যায় ও দুঃসাহসিকতার পরিচয়। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীসহ পুরো বাংলাদেশের মানুষ এই ঘটনায় ব্যাথিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় দেশের যেকোন প্রান্তে মৌলবাদী গোষ্ঠীদের প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ। এর সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না।

এসময় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিখন আহমেদ, গৌতম তালুকদার দ্বীপ, সৈয়দ আপন, কাওসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম চপল, আওলাদ হুসেন হিমেল, অরিন্দম মৈত্র অমিয়, শামসুল আবেদীন রাজন, হিমেল তালুকদার,তানভীর আহমেদ সোহান, দোলন কান্তি দে,জাহিদুল ইসলাম রাব্বি,সাগর দাস,প্রনয়,সাফায়াত জামিল, জ্যোতির্ময় বনিক দীপ্ত, প্রবাশ পাল,মাজিদুর রহমান, হুজাইফা হুদা, সাজুর মনি রুবেল,রাজন দাস, তানিম,ফাহিম হাসান, দীপ্ত দাশ, সোহানুর রহমান বিজয়,তায়েফ খান, হুমায়ুন, জুয়েল, স্বপন অাচার্য্য, তুষার অাফনান,রনি নাগ,রাজেস তালুকদার রিদম,জাহিদ, রোহানুজ্জামান, ফাইদ।
সদর উপজেলা ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল, তায়েফ আহমেদ সৌরভ।
সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রিমন রহমান,অমিত হাসান, আকাশ, হিমেল আহমেদ,
পৌর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন শিহাব, পলক গোপ, বিনয় রায়,ফাহিম,সিমান্ত,অাকাশ,মুন্না,সাইফুল,সিপন,জলক,ইপত্তি, নাঈম,ইমতিয়াজ।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আশ্রাউল জামান ইমন, উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠাকর্মী তানভীর আহমেদ,শরীফ আহমেদ মনির,
বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগ নেতা সুহেল রানা,আবু সুফিয়ান প্রমুখ।

এই সংবাদটি 193 বার পঠিত হয়েছে