ডেক্স রিপোর্ট:
নিখোঁজের প্রায় ৩ দিন পার হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সরিশপুর গ্রামের বাসিন্দা ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অফিস সেক্রেটারী সমর উদ্দিনের। গত ০৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে শপিং করতে গিয়ে তিনি আর ফিরে আসেন নি। ঘটনার পর থেকে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সাহায্য করেনি। নিখোঁজ সমর উদ্দিনের পরিবার চরম উৎকণ্ঠা ও মানসিক কষ্টে দিন পার করছে। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা এখনো আশা হারাননি, তারা প্রতিদিন তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত অপহরণ হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং তাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সমর উদ্দিন স্থানীয় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর তার বড় ধরনের ক্ষতি করার অব্যাহত হুমকি দিচ্ছিল স্থানীয় বিএনপির কর্মীরা।






