ডেক্স রিপোর্ট::
নিখোঁজের প্রায় এক বছর হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামীলীগ এর মোঃ ইলাস মিয়ার। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসীরা জোরপূর্বক তাকে বাড়ি থেকে তুলে নেয়। ঘটনার পর থেকে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সাহায্য করেনি। নিখোঁজ ইলাস মিয়ার পরিবার চরম উৎকণ্ঠা ও মানসিক কষ্টে দিন পার করছে। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা এখনো আশা হারাননি, তারা প্রতিদিন তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত অপহরণ হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং তাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ইলাস মিয়া স্থানীয় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর তার বড় ধরনের ক্ষতি করার অব্যাহত হুমকি দিচ্ছিল স্থানীয় বিএনপির কর্মীরা।






