সুনামগঞ্জ গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

সিরাজুল ইসলাম শ্যামল:

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল আজ বুধবার সকাল শান্তিগঞ্জ ক্যাম্পে সেনাবাহিনীর সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল বলেন,
সুনামগঞ্জে বিভিন্ন এলাকায় মাদক, চোরাকারবারি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ রোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সংবাদ যেন সমাধানমুখী হয়,আতঙ্কমুখী না হয়।
তিনি বলেন, সুনামগঞ্জের স্যোসাল পয়েন্ট গুলোতে সি সি ক্যামেরা স্হাপন করা হয়েছে।
যাতে করে অপরাধ সংগঠিত ঘটনা শনাক্ত করে আমরা অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা যায়।
এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহতাশিম আহনাফ শাহরিয়ার, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আল হোসাইন প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 147 বার পঠিত হয়েছে