সুনামগঞ্জে বজ্রাপাতে এক নারীর মৃত্যু

মোঃ তাজিদুল ইসলাম:

ধর্মপাশায় বজ্রাপাতে আয়েশা আক্তার নামে ষাটোর্ধ বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।

জানা যায়, তিনি ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি সংলগ্ন নদীতে গোসল করতে যান পরে গোসল শেষে বাড়ি ফেরার পথে তিনি বজ্রাপাতের শিকার হন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই সংবাদটি 300 বার পঠিত হয়েছে