“ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে চায় শামীমুল ইসলাম শামীম,,
“হারুন অর রশিদ বিশেষ প্রতিনিধি দোয়ারাবাজার থেকে”
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দক্ষিণাঞ্চলের দোহালিয়া ইউনিয়নে সুবিধা বঞ্চিত এক জনপদে নৌকার মাঝি হয়ে
মানুষের সেবা করতে চান দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীমুল ইসলাম শামীম। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
ইতিপূর্বে তিনি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়কের দায়িত্বে রয়েছেন।
তিনি উন্নয়ন বঞ্চিত দোহালিয়া ইউনিয়নের, উন্নয়ন ভাবনা নিয়ে আলাপচারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান, ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। সবসময় ইউনিয়ন বাসীর পাশে থেকে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে, দোহালিয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান।
এসময় শামীমুল ইসলাম শামীম বলেন, নতুন প্রজন্মের ভোটাররা আমাকে নির্বাচনে আসার উৎসাহ দিয়েছেন। দল আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের টিকেট দিলে, দোহালিয়া ইউনিয়ন বাসী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতিকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত, হয়ে দোহালিয়া ইউনিয়ন বাসীর সেবা করতে চাই।






