মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইর গ্রামে এঘটনা ঘটে।
সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৪)।
জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয়ে না যাওয়ায় তার মা আছমা বেগম মায়মুনাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নিজঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় মায়মুনা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মায়মুনা আক্তারকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক।






