মোঃ তাজিদুল ইসলাম::
তাহিরপুর সীমান্তে টাস্কফোর্স অভিযানে ৪০ লক্ষ টাকার ভারতীয় খাদ্যদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত খাদ্যদ্রব্যের মধ্যে ৩০৯ বস্তা ভারতীয় ফুসকা ছিল। যার বর্তমান বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।
বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিন্নাকুলি এলাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম। টাস্কফোর্স অভিযানের সময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা তার সাথে ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাসকফোর্সে জব্দকৃত মালামাল লাউড়েরগড় বিজিবি ক্যাম্পে রক্ষিত রয়েছে। নিলামের মাধ্যমে তা ডিসপোজাল করা হবে। অবৈধভাবে চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






