এমডি.তাজিদুল ইসলাম:
ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) যুক্তরাজ্য লন্ডনের বারাকা রেস্টুরেন্টে চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আরমান আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আতিকুর রহমান, নুরুল আলম, জমির আলী, সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, আব্দুল মুমিন, সাদরুল ইসলাম, বশির আহমদ, জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মখলিছুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এংরাজ মিয়া, শফিক মিয়া, আবু তাহের বাবুল, জাবেদ ওয়াহিদ, মিজানুর রহমান, সুজন, মাওলানা মুহিম আহমদসহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।






