দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার
সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র মোঃ গয়াছ মিয়ার টিনসেটের
বাশেঁর ছোটঘরে আগুন লাগিয়ে ,আসবাবপত্র সহ পুড়িয়ে দেয় একটি সংঘবদ্ধ দল।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বুধবার (১জানুয়ারি) মাোঃ গয়াছ মিয়া বাদী হয়ে দোয়ারাবাজার থানায় চারজনকে আসামি করে ১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে জানা গেছে, সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত্যু আজম আলীর পুত্র ছৈয়দ মিয়া (৩৫) দিলবর আলীর পুত্র পাপ্পু মিয়া (১৯) রিয়াজ আলীর পুত্র মোঃ উসমান আলী(৭০) নিম্বর আলী স্ত্রী হাসিনা বেগম (৪২) এদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বসত বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে ছিল এবং বিবাদীগন প্রায় সময় আমার বাড়ী ছাড়ার জন্য হুমকি দিয়ে আসছিল। তিনি আরো বলেন আমি অসহায় আমাকে প্রাণে মারার জন্য বিবাদীগণ সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বসতঘরে থাকা আসবাবপত্র সহ সব কিছু আগুনে পুড়িয়ে ১লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছেন বিবাদীরা।
জানতে চাইলে বিবাদীরা বলেন,গয়াছ মিয়া প্রতিনিয়তই গাজাঁ ও মদ পান করেন।এবং সে এক জন খুনের আসামী। আগুনে পুড়ে যাওয়ার বিষয়ে মিথ্যা অভিযোগ। কে-বা কাহারা আগুন দিয়েচেন জানিনা।আমরা আগুন নিবানোর জন্য সবাই পানি দিয়ে কাজ করছি।
জানতে চাইলে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি,তবে এ অভিযোগের বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।






