অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ২জানুয়ারী দুপুর ১২ টায় বাংলাবাজার ইউনিয়নের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি হতে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামারগাঁও নামক স্থানে ভারতীয় নাগরিক নান্টু বিশ্বাস (২২), পিতা-তুফান বিশ্বাস, এবং সুবোধ বিশ্বাস (৬৫), পিতা-রাজেন্দ্র বিশ্বাস উভয়ের গ্রাম-কালাটেক, থানা- সাইগ্রাম, জেলা-ইস্ট খাসিয়া হিল, শিলং, ভারতকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিওপির টহলদল আটক করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

এই সংবাদটি 145 বার পঠিত হয়েছে