সোহেল মিয়াঃ
দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর বাজার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার সকাল ১০টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদ। ১৬০ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে চেয়ার প্রতিকে ১০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. মারফত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহীদুল ইসলাম গরুর গাড়ি প্রতিকে ৪৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মাইক প্রতিকে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন মো. জসিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাছন আলী (দুঃখু) দোয়াত কলম প্রতিকে ৫৯ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনায় ছিলেন, জালাল উদ্দীন, শফিকুল ইসলাম আর্মি, আবদুল হাই বিলাত, ইকবাল হোসেন বুলু, ইকবাল হোসেন আকুল ও আবদুল হক।






