মোঃসোহেল রানা সোহাগ
স্টাফ রিপোর্টার
সর্বাধুনিক প্রযুক্তি ও গুণগত শিক্ষার সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত অত্যাধুনিক ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে
বেসরকারি প্রি-ক্যাডেট স্কুল উদ্বোধন হয়েছে।
স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি
হরিন্দীয়া যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মোংলার সভাপতিত্বে উদ্বোধনী
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। তিনি বলেন
গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ইউনুস মল্লিক, সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন তুফান, শিক্ষানুরাগী নজরুল ইসলাম নজু প্রমুখ।
স্কুলটির সভাপতি রফিকুল ইসলাম মোংলা তাঁর বক্তব্যে বলেন, ‘শিশুদের নৈতিকশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোন অবস্থায় শিক্ষা ব্যবসায় পরিণত না হয়’।
প্রধান শিক্ষকসহ ১০ জন শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে। স্কুল পরিচালনায় তিনি এলাকার সকলের সহযোগীতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
স্কুলের ম্যানেজিং কমিটির
সদস্য -আব্দুল করিম।সদস্য -শহীদ,সদস্য – খাইরুল ডাক্তার, সদস্য – আব্দুল কাদির, সদস্য – ইউনুচ, সদস্য – আমিনুল ইসলাম মিন্টু, সদস্য কালাম বিশ্বাস, সদস্য সাইফুল, সদস্য – শফিকুল ইসলাম, সদস্য – জসিম উদ্দিন, সদস্য – আব্দুল মজিদ, সদস্য – দিলিপ,সদস্য-তরিকুল ইসলাম, সদস্য আমিরুল ইসলাম সহ সুধিজন ও স্থানীয় ব্যক্তিবর্গ।






