সুনামগঞ্জে বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববনন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গিরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের বিল্লাল হত্যার বিচারের দাবীতে কাইয়ারগাঁও গ্রামবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববনন্ধন কর্মসুচি পালিত হয়।ইউপি সদস্য মানিক মিয়ার সভাপতিত্বে কাইয়ারগাঁও স্কুল মাঠে মানববনন্ধন কর্মসুচি পালিত হয়।এর আগে হত্যাকান্ডে অভিযুক্ত রুবেল, নুরআলম,বিরাজ মিয়া,ও আলমগীরের ফাঁসিব দাবিতে বিক্ষোভ মিছিল করে। কাইয়ারগাঁওয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে স্কুল মাঠে এসে সমবেত হয়।এ সময় হত্যাকারীদর ফাঁসিব দাবিতে বক্তব্য রাখেন মোঃমানিক মিয়া,ইসমাইল হোসেন,মোহাম্মদ মোহন বাচ্চু,মোঃআজগর আলী মোঃসিদ্দিক মিয়া,বাযেজিদ বোস্তামি,মোঃজলিল মিয়া, বক্তারা বলেন বিল্লাল মিয়া কে যারা হত্যার করেছে তাদের দ্রুৎ আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। যাতে এ ভাবে আর কোন মায়ের বুক খালি না হয়। উল্লখ্য যে বিগত ২৩/০৮/২০২৪ তারিখ রোজ শুক্রবার রাতে জাহাঙ্গিরনগর নগর কাইয়ার গাঁও গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে কাইয়ার গাঁও গ্রামের বিরাজ মিয়ার ছেলে রুবেল ধারালো চাকু দিয়ে আঘাত করে বিল্লাল মিয়াকে হত্যা করে এ সময় তার চাকুর আঘাতে আরো তিনজন গুরোতর আহত হয়। এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় রুবেল সহ ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল আহাদ জানান আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

এই সংবাদটি 185 বার পঠিত হয়েছে