“নৌকার মনোনয়ন পেতে মাঠে রয়েছে আব্দুর রাজ্জাক,,

 

“হারুন অর রশিদ দোয়ারাবাজার”
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুবিধা বঞ্চিত এক জনপদে নৌকার মাঝি হয়ে
মানুষের সেবা করতে চান, দোহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। তিনি উপজেলার দোহালিয়া ইউনিয়নের কান্দা গাঁও গ্রামের মৃত আকলুছ আলীর পুত্র। তিনি উন্নয়ন বঞ্চিত দোহালিয়া ইউনিয়নের, উন্নয়ন ভাবনা নিয়ে আলাপ চারিতায় প্রতিবেদকের সাথে কথা প্রসঙে জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোহালিয়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি।

এসময় আব্দুর রাজ্জাক বলেন, নতুন প্রজন্মের ভোটাররা আমাকে নির্বাচনে আসার উৎসাহ দিয়েছেন। দল আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের টিকেট দিলে, দোহালিয়া ইউনিয়ন বাসী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।
উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতিকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত, হয়ে দোহালিয়া ইউনিয়ন বাসীর সেবা করতে চাই।

এই সংবাদটি 215 বার পঠিত হয়েছে