ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে কৃষকের হালচাষের হ্যান্ড পাওয়ার চুরি হয়েছে। সিলেটের আলীম কোম্পানীর তৈরি হ্যান্ড পাওয়ারটির মুল্য ১ লক্ষ ১০হাজার টাকা। এ বিষয়ে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন কৃষক।
জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের সমর আলীর ছেলে কৃষক জিয়াউর রহমান কৃষি কাজ করার জন্য সম্প্রতি একটি পাওয়ার মেশিন ক্রয় করেছিলেন। গেল ১৯ আগষ্ট জমিতে হালচাষ করে পাওয়ার মেশিনটি বাড়ির পাশে অন্যান্য দিনের মতো রেখে আসেন। পরদিন হালচাষের জন্য গেলে যথাস্থানে ওই পাওয়ার মেশিনটি না পেয়ে চার দিকে খোজা অব্যাহত রেখেছেন। অবশেষে নিরুপায় হয়ে ওই কৃষক ২১ আগষ্ট ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭৮৬) করেন।






