ছাতকের শাখাইতি মহিলা মাদ্রাসার নতুন ভিত্তির কাজ শুরু

তাজিদুল ইসলাম,সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের ছাতকে শাখাইতি মহিলা মাদ্রাসার নতুন ভবনের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগষ্ট)দুপুরে অত্র ভবনের তিনতলা ফাউন্ডেশনের ঢালাইয়ের কাজ শুরু হয়।

এতে এলাকার অনেক প্রবাসীরা আর্থিক সহযোগিতা করেন।

মাওলানা জসিমউদদীনের পরিচালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ।
এসময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, মাদ্রাসার কোষাধ্যক্ষ বশির মিয়া, সদস্য সামছুল ইসলাম গেদা, ভোরের চেতনা পত্রিকার বিশেষ প্রতিনিধি তাজিদুল ইসলাম,আপতাব উদ্দিন, দুদু মিয়া, নেছার আহমদ, নূরুল আমিন,
শিক্ষক বৃন্দ,শায়েখ মাওলানা রশিদ আহমদ, হাফিয মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি কামরুজ্জামান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা আবু সুফিয়ান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 123 বার পঠিত হয়েছে