বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার নূতন বাজার বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তীকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় হাইস্কুল এন্ড কলেজের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নূতন বাজার বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ পারিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহীন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রথান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি আনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নূতন বাজার বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বরুণ কান্তি দাস গুপ্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আছদ্দর, নূতন বাজার বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ পিটিএ কমিটির সভাপতি মাহমুদ আলী, বিশিষ্ট মুরব্বি আব্দুল হক, হাসন আলী, নাজমুল ইসলাম, নূতন বাজার বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ এর সহকারি প্রধান শিক্ষক সোহরাব হোসেন, দাতা সদস্য আবুল নছর, বিশিষ্ট মুরব্বি আব্দুল সামাদ, শিক্ষানুরাগী সদস্য আসকর আলী, পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, বাংলাদেশ সেন্ট্রাল অনলাইন প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক শামীম আহমদ তালুকদার, পরিচালনা কমিটির সদস্য হেলাল আহমদ, ছাবিনা বেগম, মজনু মিয়া তালুকদার, সাকের রহমান বাবুল, প্রতিষ্টাতা সদস্য বশির মিয়া, বাবুল আহমদ, তরুন সমাজকর্মী সাজু মিয়া, শিক্ষিকা মাসুমা বেগম বিথী, শিক্ষক ফারুক মিয়া, আফতাব উদ্দিন, আরবিন্দু সরকার, শিক্ষিকা রুহেনা বেগম, হালিমা আক্তার, আব্দুল সালাম, শুধাংশু শেখর দাস, অব্দুল ছবুর প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, নূতন বাজার বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনির শিক্ষার্থী মঈন উদ্দিন সুফি, পবিত্র গীতা পাঠ করেন ১ম শ্রেনির শিক্ষার্থী আঁখি সূত্র ধর। শেষে বিভিন্ন বিষয়ে ক্লাশ নেন অধ্যক্ষ বরুণ কান্তি দাস গুপ্ত, শিক্ষক ফারুক মিয়া, ব্প্লিব কান্তি দাস, মাসুমা বেগম বিথী। এর আগে অতিথিবৃন্দ ও একাদশ শ্রেণিতে ভর্তীকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।






