ছাতকে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডেস্ক নিউজ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্য্যান জামায়াত নেতা সুফি আলম সোহেল ও ইউপি সদস্য সাজ্জাদকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের ডিবি পুলিশ।

রোববার বিকালে নাশকতার মামলায় সুনামগঞ্জ শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, জামায়াত নেতা সুফি আলম সোহেলের বিরুদ্ধে নাশকতার মামলা ও ইউনিয়ন পরিষদের নামে নদীতে পথে চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের মোট ১৭টি মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শাহ আলম।

এই সংবাদটি 458 বার পঠিত হয়েছে