সুনামগ‌ঞ্জে নিরাপদ সড়ক চাই “‌নিসচা”র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ প্রতি‌নি‌ধিঃঃ
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগান কে সামনে রেখে সুনামগ‌ঞ্জে নিরাপদ সড়ক চাই সংগঠনের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপল‌ক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহ‌রের পৌরবিপণীস্থ সংগঠ‌নের অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে এক আলোচনা সভা আ‌য়োজন করা হয়।
আলোচনা সভায় হিমেল তালুকদারের সভাপতিত্বে ও আলমগীর হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা, শামসুজ্জামান, সাধারণ সম্পাদক কামরুল হাসান, আইনবিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, অনলাইন পোর্টাল সুরমা পোস্টের সম্পাদক একে কুদরত পাশা, সাংবাদিক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ফোয়াদ মনি তালুকদার, প্রচার সম্পাদক কর্ণ বাবু দাস, ক্রিয়া সম্পাদক আকমল হোসেন, এনামুল হক, শোভন গোস্বামী, আলাবুর রহমান, প্রমুখ । এ সময় সংগঠ‌নের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবা‌দিক ও বি‌ভিন্ন শ্রেণী পেশার লোকজন উপ‌স্থিত‌ ছি‌লেন।

এই সংবাদটি 203 বার পঠিত হয়েছে