ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের ছাতক সোনা ও বাইরং নদী থেকে অবৈধভাবে উত্তোলনের সময় ৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।
গত মঙ্গলবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সোনা ও বাইরং নদী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন,উপজেলার ইসলামপুর ইউপির বাহাদুরপুর গ্রামের মৃত সুনাম উদ্দিনের ফজর আলী(২৩) ফিরোজ মিয়ার ছেলে লায়েছ মিয়া(২০), লায়েছ গাজীর ছেলে হেকিম গাজী(২৪)হযরত আলীর ছেলে দিদার আলী(২০) ,সিরাজ মিয়ার ছেলে রুবেল মিয়া(২৮) ,মোস্তফার ছেলে ইব্রাহীম আলীসহ ৬ জনকে আটক করে ছাতক নৌ পুলিশ। জানাযায় সোনা ও বাইরং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে নৌ পুলিশের ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে। ছাতক নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে।






