দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মোঃ আদনান হোসেন মুন্না,ফুটবল খেলা নিয়েই ব্যস্ত সময় পার করেছেন। ফুটবল খেলা’ই হচ্ছে তার চিন্তা-চেতনা। স্থানীয় এবং উপজেলা মাঠের একজন ভালো খেলোয়াড় সে। নিয়মিত খেলোয়াড় রুক্কা স্পোর্টিং ক্লাবের। জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় তার অংশ গ্রহন রয়েছে।
ফুটবল খেলা নিয়ে সব সময় মোঃ আদনান হোসেন মুন্নার ভাবনা অন্যরকম। ফুটবল খেলার মধ্যেই তার বেশি আনন্দ ও আগ্রহ।লেখা পড়ার পাশাপাশি ফুটবল খেলায় সে সময় দিয়ে যাচ্ছে। তার স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে ফুটবল খেলতে হবে দেশ-বিদেশে। এ জন্য তার আপ্রাণ চেষ্টাও রয়েছে। স্থানীয় মাঠে ও নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে সে।
মোঃ আদনান হোসেন মুন্না উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের প্রবাসী আব্দুল মুছব্বিরের ছেলে । দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মরহুম দেওয়ান আলী মাষ্টারের দৌহিত্র , সাংবাদিক মোঃ আলা উদ্দিনে নাতি ।তার ফুটবল খেলার পজিশনঃ ডিফেন্ডার,জার্সি নং ০২,বয়স১৮ বছর
উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, প্রিয় দল বাংলাদেশ(আর্জেন্টিনা) প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় দলে অংশ গ্রহণের স্বপ্ন নিয়ে মাঠের ফুটবল প্রেমি, মোঃ আদনান হোসেন মুন্নার প্রতি”ছাতক প্রতিদিন’র”পক্ষ থেকে অনেক-অনেক শুভেচ্ছা ও তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।






