ছাতকে জামায়াতের সেক্রেটারী জেনারেল পানিবন্দী মানুষের পাশে

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের ছাতকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী দ্বীন ইসলাম কায়েম করতে চায়। আল্লাহর বিধান কুরআনের আলোকে দেশ পরিচালনা করার লক্ষে কাজ করতে চায়। দুর্যোগ-দুর্ভোগে দেশের জনগণের পাশে রয়েছে জামায়াতি ইসলাম। তিনি গতকাল বাদ জুম্মা সুনামগঞ্জের ছাতকে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার আরও বলেন, হাজার হাজার লোকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্যবসা বানিজ্য, চাকরি, লেখাপড়া তছনছ করে দেওয়া হয়েছে। অথচ সমাজের প্রতিষ্ঠিত চোর ডাকাত, খুনি, যেনাখোর, মাদকব্যবসায়ীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

তিনি বলেন, এদেশের ১৮ কোটি মানুষ আমাদের ভাই-বোন। আমাদের নিজেদের পকেটের টাকায় সামান্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে এসেছি। দ্বীন ক্বায়েমের জন্য আপনারাও জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ান। মনে রাখবেন, দ্বীন কায়েম হলে আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে।

উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলীর সভাপতিত্বে অনুষ্টিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম,সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন ও অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ,জেলা সেক্রেটারি মোহাম্মদ মোমতাজুল হাসান,সহকারী সেক্রেটারী এড.নূরুল আলম,সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী,জেলা ব্যবসা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট রেজাউল করিম তালুকদার, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা মখছুছুর রহমান,ছাতক পৌরশাখা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ,উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ হাফিজ মাও: জাকির হোসাইন প্রমূখ।

এই সংবাদটি 136 বার পঠিত হয়েছে