ছাতক থানা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ঔষধ বিতরণ।

টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকার নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে থানা এলাকার প্রায় ৯০ ভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এ অবস্থায়, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ছাতক থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সকল অফিসার ও ফোর্স একাধিক দলে ভাগ হয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মানুষের দুর্ভোগে প্রতিনিয়ত কাজ করছে ছাতক থানা পুলিশ।শুক্রবার (২১ জুন ২০২৪ খ্রি.) ছাতক থানা পুলিশের উদ্যোগে ইসলামপুর ইউনিয়নের বেদেপল্লীতে বন্যাকবলিত প্রায় ১৫০ জনের মধ্যে প্রয়োজনীয় ঔষধ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এরমধ্যে মধ্যে ছিল খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামল। যা এই চরম সংকটময় সময়ে অসহায় মানুষদের জন্য অত্যন্ত জরুরি। এই কার্যক্রমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম সার্বিক সহায়তা করেছে ছাতক থানা পুলিশকে।

আশ্রয়কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, প্রত্যেক বিট এলাকায় ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল এবং নৌ-পেট্রোল ডিউটির নির্দেশ দিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম । ছাতক থানার পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এই সংবাদটি 144 বার পঠিত হয়েছে