ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের উদ্যোগে বন্যাকবলিত আশ্রয়হীন মানুষদের পর্যাপ্ত সহায়তায় প্রদানের প্রস্তুতি গ্রহণ করেছে ছাতক থানা পুলিশ। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন সুরমা, ছেলা, পিয়াইন, বটেরখাল নদী সহ আশপাশের খাল বিল ও হাওড়ের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে থানা এলাকার ৯০ শতাংশ ঘরবাড়িতে পানি প্রবেশ করায় বহু মানুষ বন্যাকবলিত হয়ে পড়েন। বন্যা কবলিত অসহায় মানুষদের সহায়তার জন্য ওসি মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে ছাতক থানার থানার সকল অফিসার ও ফোর্সেদের একাধিক দলে বিভক্ত হয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বুধবার ১৯জুন ছাতক থানাধীন ১নং ইসলামপুরর ইউপি এলাকায় বন্যায় কবলিত আশ্রয়হীন বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন ওসি মোহাম্মদ শাহ আলম। এই সময় জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহ গ্রামের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়া প্রায় ৫৫০ টি অসহায় বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন তিনি। আশ্রয়কেন্দ্র সমূহের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক বিট অফিসারকে নিজ নিজ দায়িত্বাধীন বিট এলাকায় ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও নৌ-পেট্রোল ডিউটি করার জন্যও নির্দেশ প্রদান করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।






