শুভেচ্ছা বার্তা,নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদ-উল আদ্বহা উপলক্ষ্যে দেশ-বিদেশের সর্বস্তরের মুসলিম উম্মাকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা জানিয়েছেন,বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পোয়েটস্ ক্লাব নিউইয়র্ক সিটির কো-অর্ডিনেটর ও ইন্টারন্যাশনাল অথোর ফোরাম নিউইয়র্ক সিটি কো-অর্ডিনেটর, বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রী ফ্রন্ট এর যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ পোয়েটস ক্লাব ( USA) এর মহাসচিব ও সিলেট তথ্যানুসন্ধানের উপদেষ্টা বিশিষ্ট নারী নেত্রী জেসমিন আক্তার।
রবিবার বিকেলে সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় জেসমিন আক্তার বলেন, মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা বজায় রাখে ঈদ। ঈদের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকলের জীবন, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি সহ সকল শ্রেণী পেশার মানুষের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। এই প্রত্যাশা করে সকলকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা ঈদ মোবারক জানান জেসমিন আক্তার।






