ইউনিয়ন বাসিকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান তাজউদ্দিন।

শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদ-উল আদ্বহা উপলক্ষ্যে কালারুকা ইউনিয়নের সর্বস্তরের জনতাকে পবিত্র ঈদুল আদ্বহার শুভেচ্ছা জানিয়েছেন কালারুকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ তাজউদ্দিন।

রবিবার বিকেলে সিলেট তথ্যানুসন্ধানে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি ঈদের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকলের জীবন, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি সহ সকল শ্রেণী পেশার মানুষের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। এই প্রত্যাশা করে ইউনিয়নের সর্বস্তরের জনগনকে ঈদুল আদ্বহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ তাজউদ্দিন।

এই সংবাদটি 212 বার পঠিত হয়েছে