ছাতক বাসিকে পবিত্র ঈদুল আদ্বহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহ আলম

শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদ-উল আদ্বহা উপলক্ষ্যে ছাতক উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আদ্বহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও ঈদের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকলের জীবন, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি সহ আইনশৃঙ্খলার প্রতি নাগরিকবৃন্দের সম্মান বৃদ্ধি পাক। সকল শ্রেণী পেশার মানুষের জীবনে ঈদ বয়ে আনুক আনন্দ,সুখ,শান্তি ও সমৃদ্ধি এই প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তিপ্রিয় ছাতক বাসিকে আইনশৃঙ্খলার প্রতি সম্মান রেখে ঈদ উৎযাপন করার জন্য অনুরোধ করেছেন ওসি মোহাম্মদ শাহ আলম

এই সংবাদটি 226 বার পঠিত হয়েছে