ডেস্ক রিপোর্টঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ বিদেশের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সুনামগঞ্জের চিত্রের সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ বছর অতিক্রম করে চলে আসে কুরবানির আনন্দ পবিত্র ঈদ-উল-আযহা। আর এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই পবিত্র ঈদ। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে।
তিনি আরও বলেন ঈদ হল খুশি আর আনন্দের উৎসব,শান্তি সম্প্রীতির উৎসব। সেই উপলক্ষে আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক বলে এই কামনা করি। শুভেচ্ছা বার্তায় সম্পাদক বলেন সুনামগঞ্জ বাসী সহ সর্বস্তরের মানুষ সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে বালামুসীবত থেকে হেফাজত দান করুন এই প্রার্থনা করি। তিনি আরও বলেন ঈদ-উল-আযহা আমাদের মাঝে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন। সেই প্রত্যাশা নিয়ে ঈদের আনন্দ সবার জীবন ভরে উঠুক এই বলে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, এই প্রত্যাশায় আবারও সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারাক। আর সকলের কাছে দোয়া কামনা করি।
ঈদ শুভেচ্ছান্তে- মোঃ তাজিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক দৈনিক সুনামগঞ্জের চিত্র।






