মোঃ তাজিদুল ইসলামঃ
সুনামগঞ্জ ছাতকের জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীঁর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বুধবার (১২ জুন) দুপুর ১২ ঘটিকায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উপজেলার চরমহল্লা ইউপির জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ ১০জন শিক্ষার্থীদেরকে নগদ অর্থ দেওয়া হয়।
শুরুতে তিলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাও শাহনুর আলী। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছাদিক আহমদ সভাপতিত্বে ও পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক বাসিতুর রহমান।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির আলী আহমদ,হাবিবুর রহমান,মাছুমা বেগম, মনিরুল ইসলাম,গেদাব আলী,সহকারী শিক্ষক গোবিন্দ রায়, ফয়সল আহমদ,কৃতি শিক্ষার্থীরাসহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদেরকে সম্মাননা হিসাবে নগদ অর্থ প্রদান করেন বিদ্যালয়ের সভাপতি রাজিয়া সুলতানা ও রইছ আলী।
অনুষ্ঠানের সৌজন্যে দাতাদের প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,শিক্ষক ও শিক্ষার্থীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।






