অবৈধ ভাবে বালু উত্তোলনকা‌লে ষ্টী‌লের নৌকা সহ আটক ২

ডেস্ক নিউজ

ছাত‌কে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি স্টীলের নৌকাসহ ২ ব‌্যক্তি কে আটক করেছে নৌ পুলিশ।
৯জুন শ‌নিবার রা‌তে উপ‌জেলার ইসলাসপুর ইউপির চেলা নদীর বাবনগাও মরা চেলা নদী থে‌কে ষ্টী‌লের নৌকাসহ তাদের আটক করা হয়।
আসামী‌দেরকে রোববার সকা‌লে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
আটককৃতরা হলেন- সি‌লে‌টের কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রা‌মের আব্দুর রহিম ছে‌লে
মানিক মিয়া( ৫২) একই মৃত আঞ্জু মিয়ার ছে‌লে চেরাগ আলী( ৫২) এছাড়াও ১টি ষ্টী‌লের নৌকাসহ ৮শত ফুট বালু আটক ক‌রে নৌ পু‌লিশ।

এ ঘটনায় নৌ পুলিশের এসআই ফরিদ উদ্দিন বাদী হ‌য়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনের ২০১০ এর ১৫(১) তৎসহ ৪৩১ পেনাল কোড ধারায় মামলা নং ১২/১২১ তারিখ ০৯/০৬/২০২৪ ইং দা‌য়ের ক‌রেন।
এ ব‌্যাপা‌রে ছাতক নৌ পু‌লি‌শের ইনচার্জ আনোয়ার মিয়া এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন চৈলা নদী‌তে এদের নেতৃ‌ত্বে অ‌বৈধ ড্রেজার দি‌য়ে প্রতি‌নিয়ত পাথর বালু উত্তোল‌ন করার অপরা‌ধে নৌকা সহ তাদেরকে আটক ক‌রা হয়। রোববার সকা‌লে তাদেরকে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়েছে।

এই সংবাদটি 337 বার পঠিত হয়েছে