মহেশপুরে ফসলের সাথে শত্রুতা, ২ শতক জমির ধরন্ত কুমড়া গাছ কর্তন

 

বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নংওয়ার্ড ১২নং আজমপুর ইউনিয়নের আলামপুর ২নং গ্রামের প্রান্তিক চাষী আম্বর আলীর ছেলে আমির হোসেনের ২ শতক জমির মাচায় ওঠে যাওয়া গাছ সামাজিক দলা দলির জের ধরে তাঁর ছোট ভাই শরিফুল ইসলাম রবিবার সন্ধ্যায় সময় অন্ধকারে সম্পূর্নটাই কেটে ফেলে রেখে গেছে। আমির হোসেন জানায় আমার নিজের জমি আমি ১৬শতক জমি কলার চাষ করি। কলা ও কুমড়া ক্ষেতে আমার এপর্যন্ত প্রায় চল্লিশ হাজার টাকা মত খরচ হয়েছে। এছাড়াও আমি দিনরাত কলার কুমড়া এর ক্ষেতে পরিশ্রম করি। আমার কুমড়া গাছগুলো মাচায় ওঠে গেছে। কিছু কিছু গাছে ফুল ও ফুল ধরতে ও শুরু করেছে। আজ সকালে কুমড়া এর ক্ষেতে কাজ করতে এসে দেখি আমার সব কুমড়া গাছ শরিফুল কেটে পাশের বিভিন্ন ক্ষেতে ছিটিয়ে ফেলে রেখে গেছে। আমি কিস্তি ওঠিয়ে এবং ধার কর্য করে এই কুমড়া চাষ করেছিলাম। আমার এই কুমড়া গাছ খুব সুন্দর হয়েছিলো। কম করে হলেও আমি এই মৌসুমে ২০হাজার টাকার কুমড়া বিক্রি করতে পারতাম। খরচ বাদেও সকল ঋণ পরিশোধ করে আমার ২০ হাজার টাকার মত কুমড়া থাকত। কিন্ত আমাকে সর্ব শান্ত করে দিয়েছে। এখন আমি কিভাবে জমির টাকা, কিস্তির টাকা এবং দোকানের বাকি পরিশোধ করবো। তাছাড়াও আমার দুটি সন্তান স্কুলে পড়া লেখা করে তাদের খরচ এবং সংসার কি দিয়ে চালাবো। এ ব্যপারে কুমড়া চাষি মহেশপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এই সংবাদটি 283 বার পঠিত হয়েছে