ছাতকে মিলাদ হুসেন (২৫) নামের যুবক নিখোঁজ

মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের ছাতকে মিলাদ হুসেন নামের ২৫ বছরের যুবক নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) ছাতক থানায় ১১৬৭ নং এ নিখোঁজের সাধারণ ডায়েরী করা হয়।
সে উপজেলার জাউয়াবাজার ইউপির বাদেশ্বরীগাঁও’র মৃ. আবুল হুসেনের ছেলে। তার মাতা মোছাঃ আশিকুল বেগম।

সে পেশায় একজন রংমিস্ত্রি।

মিলাদ পেশাগত কাজের জন্য গত ২০-০৫-২৪ইং তারিখ, সকাল ৯ ঘটিকায় নিজ বাড়ি (বাদেশ্বরীগাঁও) হইতে জাউয়াবাজার ইউপির বড়কাপন পয়েন্টের উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে দিনশেষে সন্ধায় বাড়িতে না ফেরাতে পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইলে কল করা হলে দেখা যায়, মোবাইলটি বাসায় রাখা।
অতঃপর আত্মীয় স্বজনরা সকল জায়গা খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

তার শারীরিক গঠন উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মূখ-মন্ডল,স্বাভাবিক চাপ-দাড়ি, চুল কালো (ছোট), চোখ হালকা বাকানো, পরনে কালো রংয়ের জিন্সের ফুল প্যান্ট, গ্রে রংয়ের হাফ শার্ট।

যদি কোনো দয়াবান ব্যক্তি তার কোনো খোঁজ পান, তাহলে কর্তৃপক্ষের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। মোবা: ০১৭৪৯-৮৪০০৯৬ (মনছুর আলম), ০১৭১৫-৫২৫০৯৮ (আঙ্গুর মিয়া)।

এই সংবাদটি 658 বার পঠিত হয়েছে