মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ছাতকের জনতা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শ্রেষ্ঠ শিক্ষার্থী ছাদিকা খাতুন শুভা।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ জেলা পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছে জনতা মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কবি ও লেখক জনাব মো. রফিকুল ইসলাম এবং জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) নির্বাচিত হয়েছে জনতা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী ছাদিকা খাতুন শুভা।
তাঁদের এ কৃতিত্বপূর্ণ সাফল্যে জনতা মহাবিদ্যালয়ের গভর্নিংবডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষ প্রানঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।






