ছাতকে পুর্ব শক্রুতার জেরে ইউনিয়ন যুবলীগের সদস্যের উপর হামলার অভিযোগ উটেছে

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন

আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সে ছাতক সদর ইউনিয়নের পুর্ব বাউসা গ্রামের মৃত মফিজ আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সদস্য। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে,দীর্ঘদিন যাবত গ্রামের এক প্রতিবেশীর সাথে ভুমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল আনোয়ার হোসেনের। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও এর কোন সুরাহা হয়নি।

মঙ্গলবার (২১ মে) দুপুরে আনোয়ার হোসেন বিরোধকৃত ভুমিতে ধান কাটতে যান। এসময় প্রতিপক্ষরা আনোয়ারের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন আনোয়ার হোসেন। এবিষয়ে চিকিৎসা শেষে অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।

এই সংবাদটি 128 বার পঠিত হয়েছে